২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

ভারতের উড়োজাহাজবাহী রণতরিতে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ১১:৩২ সকাল

ভারতের উড়োজাহাজবাহী রণতরি আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ড ঘটেছে। ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলে থাকা অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বুধবার ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই ররণতরিতে থাকা ক্রুরা তা নিয়ন্ত্রণে আনেন। নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে, ক্ষয়ক্ষতি না হলেও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

২০১৪ সালে রাশিয়ার কাছ থেকে ২৩০ কোটি মার্কিন ডলার দিয়ে রণতরিটি কিনেছিল ভারতীয় নৌবাহিনী। এ রণতরিতে রাশিয়ার তৈরি মিগ–২৯কে যুদ্ধবিমান এবং কামোভ হেলিকপ্টার রয়েছে।

আইএনএস বিক্রমাদিত্য রণতরিটি ২৮৪ মিটার লম্বা এবং প্রস্থে ৬০ মিটার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন