২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

আবার কীসের ইঙ্গিত দিলেন মৌসুমী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৩:২৩ বিকাল

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই অভিনেত্রী বর্তমানেও তার অবস্থান দখল করে রেখেছেন। এখনো বিভিন্ন সিনেমায় কাজ করছেন দাপটের সঙ্গে।

এর মাঝে ওমর সানী-জায়েদ খান ইস্যুতে খবরের শিরোনামে থাকতে হয়েছে বেশ কিছুদিন। পরবর্তী সময়ে আরও একাধিকবার এসেছেন খবরের শিরোনামে। তার কারণ এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের বেশকিছু পোস্ট।

কখনো তার পোস্টে থাকে মন খারাপের সুর, কখনো-বা বিষাদের। কখনো তার পোস্টে ঝরে পড়ে চাপা ক্ষোভ আর অভিমান। এবারও নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন এ অভিনেত্রী।

পোস্টে লেখেন: ‘হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম। আল্লাহ মেহেরবান।’ তবে এ বার্তা দিয়ে কীসের ইঙ্গিত দিলেন মৌসুমী, সেটি এবার ঠিক স্পষ্ট নয়।

প্রিয় অভিনেত্রীর এই পোস্ট নেটিজেনদের মনেও জন্ম দিয়েছে নানান প্রশ্ন। এর আগে, ওমর সানী-মৌসুমীর সংসারে ভাঙনের গুঞ্জন উঠেছিল।

সংসার ভাঙার জন্য জায়েদ খানকে দায়ী করে শিল্পী সমিতিতে অভিযোগও করেছিলেন ওমর সানী। তারপর বক্তব্য-পাল্টা বক্তব্য। পরে অবশ্য সংসার ভাঙার গুঞ্জন মিথ্যা প্রমাণিত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন