২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

চসিকের মশার বিস্তার রোধে অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৩:২৯ বিকাল

বন্দর নগরি চট্টগ্রামের নির্মাণাধীন আরিফ টাওয়ারে এডিস মশার বংশ বিস্তারে জমে থাকা পানির কারণে ভবন মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)’র ভ্রাম্যমাণ আদালত।গত ২০ জুলাই (বুধবার) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মরুফা বেগম নেলী।

এ সময় তিনি কঠোর নির্দেশনা দেন ভবনের নিচের জমাটবদ্ধ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য। এবং বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নিচতলায়, ভবনের ছাদে বা ছাদ বাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার জন্য চট্টগ্রমের ভবন মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

তিনি একই অভিযানে শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার এলাকায় দোকানের ময়লা আবর্জনা নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২ দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন