২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

সিএমপি কমিশনারের সাথে মুক্তিযোদ্ধা সংসদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৪:৪৫ বিকাল

নবাগত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়ের সাথে আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। শুরুতে সিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,

বীর মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মজুমদার, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি ও মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমূখ।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি।

দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। এ দেশ স্বাধীন না হলে আমারা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা। যতদিন বেঁচে থাকবো ততদিন মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তরস্থলে ধারণ করবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হতে হবে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন