২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

কর্ণফুলীতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৫:০৭ সন্ধ্যা

‘রক্তদিন জীবন বাঁচান’ এ স্লোগান সামনে রেখে কর্ণফুলীর বড়উঠানে ২’শ ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

২১ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের সান সাইন প্রি-ক্যাডেট স্কুল ও এইচ. এ.খান বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তরুণদের সংগঠন লাইফবোট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগে সহায়তা করেন নগরীর কুলগাঁও সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন সান সাইন প্রি- ক্যাডেন্ট স্কুলের অধ্যক্ষ এমদাদুল্লাহ খান (রিহাদ) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত দুই স্কুলের প্রায় ২’শ ৫০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।

রক্তের গ্রুপ জানতে আসা স্কুল শিক্ষার্থীরা বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। প্রথমে ভয় পেয়েছিলাম। এখন ভাবছি বড় হয়ে মানুষকে রক্ত দেব।

লাইফবোট ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল উল আজম বলেন, রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিব, ঠিক সেভাবে অন্যের প্রয়োজনেও আমরা রক্ত দিব। চট্টগ্রামের সব সব জায়গায় আমরা ধীরে ধীরে এ রকম কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও ইনশা আল্লাহ চলতে থাকবে।

বড়উঠান এইচ. এ. খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিলি দে বলেন, পড়াশুনার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়। তরুণদের এ কর্মসূচি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন