২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ জুলাই ২০২২ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত ৪০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ । ১২:৪৬ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪০ জন। চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২৮ হাজার ৩’শ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ। চট্টগ্রামে করোনাভাইরাসে মোট মৃত্যু হলো ১ হাজার ৩’শ ৬৭ জন।

২২ জুলাই (শুক্রবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার করোনাভাইরাসে শনাক্ত ৬৬ জনের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৬ দশমিক ৯৬ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২’শ ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪০ জনের শরীরে শনাক্ত হয় করোনা। শনাক্তদের মধ্যে ৩১ জন নগরের এবং ৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন