২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ জুলাই ২০২২ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪৩ হিজরি

এবার দেখা মিলবে ভিন্ন এক রেশমিকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ । ২:৪৭ দুপুর

‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর একাধিক বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা। পাশাপাশি নিয়মিতই কাজ করছেন দক্ষিণী সিনেমাতেও। সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি হিন্দি সিনেমার অংশ হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নির্মাতা ও প্রযোজক করণ জোহরের পরবর্তী প্রোডাকশনে কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে রেশমিকার বিপরীতে অভিনয় করবেন টাইগার শ্রফ।

ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, টাইগারের চরিত্রের সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম ঠিক করেছেন নির্মাতা। একটি বিদঘুটে চরিত্রে দেখা যাবে টাইগারকে।

তারা আরও দাবি করেছে, সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং ইউরোপে শিঘ্রই শুরু হবে এবং পরবর্তী লটগুলোর শুটিং ভারতসহ বিভিন্ন দেশের লোকেশনে করা হবে। শুরু থেকেই এই দুই তারকা শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

রেশমিকা বলেন, ‘‘একেবারে আলাদা একটি গল্পে সিনেমাটি পর্দায় আসবে। এতে টাইগারের পাশাপাশি ভিন্ন এক রেশমিকার দেখা মিলবে। আমার বিশ্বাস সিনেমাটি দেখার পর সবাই ঘোরের মাঝে থাকবেন। কারণ এমন গল্প দর্শকরা আগে দেখেননি।’’

সিনেমাটি আগামী বছরের মাঝামাঝিতে মুক্তির কথা নিশ্চিত করেছে নির্মাতা শশাঙ্ক খৈতান। সিনেমাটি ছাড়াও রেশমিকার হাতে বর্তমানে ‘পুষ্পা:দ্য রুল’, ‘সীতা রাম’, ‘গুডবাই’, ‘ভাড়াসাধু’সহ প্রায় হাফ ডজন সিনেমা রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন