২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ জুলাই ২০২২ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪৩ হিজরি

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ । ৩:০৭ বিকাল

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ মুহাম্মদ মিজান উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের দাম ১ কোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার (২২ জুলাই) ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম এক কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, ওই যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন