২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ জুলাই ২০২২ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪৩ হিজরি

আনোয়ারায় ভূমি-গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ । ৪:০৬ বিকাল

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় একশ ভূমি-গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে এসব ঘর হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দল্লাহ আল মোমিন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, পরৈকোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুয়ালি উপস্থিত থেকে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর করেন। আনোয়ারায়ও আমরা দ্বিতীয় পর্যায়ে হাজীগাঁও মৌজায় একশ পরিবারকে ঘর হস্তান্তর করেছি।

ঘর পেয়ে গৃহহীন ও ভূমিহীনরা বেশ উচ্ছ¡সিত এবং আনন্দিত। পরবর্তী ধাপের জন্য সেখানে আরো ঘর নির্মাণ করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা গৃহহীন-ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন