গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে ১৯ জন শনাক্ত হয়েছে । চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২৮ হাজার ৩’শ ১৯ জন। আজ চট্টগ্রামে করোনাভা্ইরাসে কারো মৃত্যুর হয়নি। চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩’শ ৬৭ জন।
২৩ জুলাই (শনিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শুক্রবার ৪০ জনের করোনাভাইরাসে শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৯৩ শতাংশ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১’শ ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৯ জনের শরীরে শনাক্ত হয় করোনা। শনাক্তদের মধ্যে ১৬ জন নগরের এবং ৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২ । ১:১৩ দুপুর