২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ জুলাই ২০২২ www.24ghonta.news৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪৩ হিজরি

হতাশ দর্শক, এক দিনে আয় ১০ কোটি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২ । ১:৪১ দুপুর

ব্যক্তিজীবনে বেশ ফুরফুরে সময় যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরের। কারণ, বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে তাঁর পারফরম্যান্স হতাশ করেছে দর্শককে।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, গতকাল শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা ‘শমসেরা’। বাণিজ্য পূর্বাভাস, মুক্তির দিন এ সিনেমা সংগ্রহ করেছে ৯.৫০ থেকে ১১ কোটি রুপি।

পোর্টালটি বলছে, একেবারেই অল্প সংগ্রহ দিয়ে শুরু হলো সিনেমাটির যাত্রা আর তা মাত্র ১০.১৫ কোটি রুপির মতো। আর এ সংগ্রহ সিনেমাটির ভবিষ্যতে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল। যশরাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ সিনেমার।

বাণিজ্য বিশ্লেষকেরা ভেবেছিলেন, এ সিনেমা কমপক্ষে ১২ থেকে ১৩ কোটি রুপি দিয়ে শুরু করবে। কিন্তু সেই ন্যূনতম আয়ও করতে পারল না।

আন্তর্জাতিক বক্স অফিসের কী খবর। বলিউড হাঙ্গামার দাবি, প্রথম দিন বিশ্বব্যাপী ১২০০ স্ক্রিনে প্রদর্শন করা হয়েছিল ‘শমসেরা’। অস্ট্রেলিয়ায় প্রথম দিন ৭৩ স্ক্রিন থেকে সংগ্রহ ৩৩.৪১ লাখ রুপি। নিউজিল্যান্ডের ২৫ স্ক্রিন থেকে প্রথম দিনের সংগ্রহ ৫.৯৮ লাখ রুপি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক টুইট বার্তায় এ সিনেমাকে ‘এপিক ডিজাপয়েন্টমেন্ট’ আখ্যা দিয়েছেন। করণ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাণী কাপুর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন