২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ জুলাই ২০২২ www.24ghonta.news৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪৩ হিজরি

চবি’র ছাত্রী হেনস্তাকারী আজীবন বহিষ্কার হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২ । ৪:৩৫ বিকাল

চবি’র ছাত্রী হেনস্তার ঘটনায় দোষীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ২৩ জুলাই (শনিবার) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে খোঁজ নিয়েছেন। র‌্যাব, ডিজিএফআই, এনএসআই বিষয়টি নিয়ে প্রতিদিনই মিটিং করছে। জড়িতদের বহিষ্কারের ব্যাপারে শিগগির ডিসিপ্লিনারি ও হেলথ কমিটির বৈঠক হবে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুজন চবির ছাত্র রয়েছেন। গ্রেফতাররা ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

১৭ জুলাই রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। জড়িতদের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে চবি ক্যাম্পাস।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন