২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৭ রবিউস সানি ১৪৪১ হিজরি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন সালমান এফ রহমান

সালমান এফ রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ । ৮:০১ রাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শন করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগামী চার বছরের মধ্যে এই শিল্পনগরীতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন।

সালমান এফ রহমান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে দ্রুতগতিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সরকার বিদেশি বিনিয়োগ আনতে ব্যাপকভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক আলাদাভাবে বরাদ্দ করায় বিনিয়োগকারী দেশগুলো আগ্রহী হয়ে উঠছে।

তিনি বলেন, দেশে বিনিয়োগের জন্য জ্বালানি সংকট নেই। রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকায় অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে মনে করছেন উপদেষ্টা।মিরসরাই অর্থনৈতিক অঞ্চল

শিল্পনগরীতে বিভিন্ন নির্মানাধীন কারখানা ঘুরে দেখেন সালমান এফ রহমান। এ সময় তিনি সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নেন।

এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, বেজার প্রজেক্ট ডিরেক্টর ফারুক হোসেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন