২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ জুলাই ২০২২ www.24ghonta.news৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪৩ হিজরি

পিতার সামনেই ফৌজদারহাটে সড়কে প্রাণ গেল মেয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২ । ৫:৪৯ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ পিতার সাথে মোটর সাইকেল যোগে কলেজ যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে লরী চাপায় ফাতেমা জাহান জেবা (১৯) নামের এক কলেজ  শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে দুইটার সময় বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেবা উপজেলার ফৌজদারহাটস্থ কালুশাহ নগর এলাকার মানউল্ল্যাহ ফৌজদার বাড়ীর মোঃ ফারুক সনি’র মেয়ে। সে এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রী তার পিতার সাথে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে পেছন থেকে বিএসআরএম এর একটি লরী ধাক্কা দিলে ঘটনাস্থলে জেবার মৃত্যু হয়। এসময় পিতা মোঃ ফারুক সনি আহত হন। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, পিতার সাথে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার সময় একটি লরী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন