২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ জুলাই ২০২২ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪৩ হিজরি

জাতীয় পুরস্কার পেলেন এবিএম ফজলে করিম চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ৫:১৮ সন্ধ্যা

৫ম বারের মতো বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ অর্জন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

২৪ জুলাই (রবিবার) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী’র কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী।

ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন।

রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫’শ ৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন