২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ জুলাই ২০২২ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪৩ হিজরি

কক্সবাজারের অবৈধ নিবন্ধনের সিম রোহিঙ্গাদের সরবরাহ, আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ৫:৩৬ সন্ধ্যা

কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

আটক ব্যক্তিরা হলেন- জয় বিশ্বাস, জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন