ভারতের উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক বাবুশান মোহান্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছে উড়িষ্যা ফিল্মের জনপ্রিয় নায়িকা প্রকৃতি মিশ্র। এমন অভিযোগ এনেছে অভিনেতার স্ত্রী তৃপ্তি শতপথি।
জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী শুধু সৌন্দর্য নয়, নিজের অভিনয় প্রভিতার জন্য প্রশংসিত। ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম প্রকৃতি মিশ্র। তার সঙ্গে বাবুশানের নাম জড়িয়েছে। যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছিল।
যার রেশ ধরেই শনিবার (২৩ জুলাই) সংবাদের শিরোনামে এসেছে প্রকৃতি। ভারতের ভুবনেশ্বরের রাস্তায় সহ-অভিনেতার স্ত্রীর হাতে মারধর খেলেন নায়িকা। প্রকৃতির কো-স্টার বাবুশান মোহান্তির স্ত্রীর হাতে হেনস্তার শিকার অভিনেত্রী।
সেই সময়ের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রকৃতিকে গাড়ির মধ্যে চুলের মুঠি ধরে আক্রমণ করছেন বাবুশানের স্ত্রী। ওই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান। অভিনেত্রীকে রীতিমতো ছটপট করতে দেখা যায়। অন্যদিকে পথচারীরা সাহায্য করবার বদলে ভিডিও করতে ব্যস্ত! এরপর কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন।
এ ঘটনার জেরে খারাভেলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা কৃষ্ণাপ্রিয়া মিশ্র।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ৫:৪৩ সন্ধ্যা