সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত সীতাকুণ্ডের ১০ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে লন্ডনস্থ বাংলা সেন্টার। রবিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএম ডিপোতে নিহত ৪ ও আহত ৬ পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ এর জি.এম নুর আহ্ম্মদ মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক কর্ণফুলীর পত্রিকার মফস্বল সম্পাদক মোজাহিদুল ইসলাম, ঢাকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাফিজা সুফিয়ান মীম। এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ৭:৩৬ রাত