২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ জুলাই ২০২২ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৬ জিলহজ ১৪৪৩ হিজরি

চবিতে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২ । ২:১৪ দুপুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় চার শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া যৌন নিপীড়ন সেলে থাকা আরো দুই অভিযোগের সুরাহা করা হয়েছে।

আজ ২৫ জুলাই, সোমবার চলমান বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান এসব কথা জানান।

বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভগের ইমন ও একই বিভাগের রাজু। এরা চারজনই চবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান বলেন, যৌন নিপীড়ন সেলে থাকা ৩টি অভিযোগের সুরাহা করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ও রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। এছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন