গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভা্ইরাসে শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ। চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত হলেন ১ লাখ ২৮ হাজার ৪’শ ২৬ জন। চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট মমৃত্তযুবরণ করেন ১ হাজার ৩’শ ৬৭ জন।
২৬ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য গুলো জানা যায়। সোমবার ৪৭ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সোমবার পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১৩ দশমিক ০১ শতাংশ।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২’শ ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৬ জন নগরের এবং ৪ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ১১:১৭ সকাল