কাস্টমস কর্তৃপক্ষ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে।
২৬ জুলাই (মঙ্গলবার) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়। বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ৫:২৮ সন্ধ্যা