২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ www.24ghonta.news১১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৭ জিলহজ ১৪৪৩ হিজরি

গলায় মাছের কাঁটা ফুটলে কি করবেন ?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ৭:১৬ রাত

সবারই মাছ খেতে গিয়ে কমবেশি গলায় কাঁটা ফোটার অভিজ্ঞতা আছে। বিশেষ করে ইলিশ, চিতল কিংবা কই মাছে কাঁটা বেশি থাকায় সেগুলো খাওয়ার সময় হঠাৎ গলায় কাঁটা আটকে যেতেই পারে। অনেকেই কাঁটার ভয়ে মাছ খাওয়া এড়িয়ে চলেন।

অন্যদিকে যারা হাল ছাড়েন না তারা মাছ খেতে ও কাঁটা বাছতে অভ্যস্ত হয়ে পড়েন। তবুও বেকায়দায় গলায় মাছের কাঁটা ফুটে যাওয়া খুব বিরল ঘটনা নয়। সেক্ষেত্রে দ্রæত স্বস্তি পেতে কী করবেন জেনে নিন-

৥ মাছের কাটা গলা থেকে নামানোর জন্য শুকনো ভাতের ব্যবহার সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এক্ষেত্রে শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে মুখে নিয়ে না চিবিয়ে গিলে ফেলতে হবে।

একবার না হলে বেশ কয়েকবার চেষ্টা করুন। তবে বেশ বড় দলা মুখে নিবেন না এতে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে।

৥পাকা কলার সাহায্যেও গলার কাঁটা সরানো যায়। সেক্ষেত্রে একটি পাকা কলা মুখে বেশি করে নিয়ে হালকা চিবিয়ে একবারে গিলতে হবে। এতেও উপকার মিলতে পারে।

৥ আরও এক উপায়ে মাছের কাঁটা নামানো যায়। আর তা হলো পাউরুটি সামান্য পানিতে ভিজিয়ে গিলে নিন। পাউরুটির সঙ্গে কাঁটাও চলে যাবে।

৥ মার্শমেলো খেয়েছেন নিশ্চয়ই! একটি বড় মার্শমেলো মুখে নিয়ে কিছুক্ষণ রেখে লালা দিয়ে সামান্য নরম করে তারপর একবারে গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাঁটাকে সরিয়ে নেবে।

৥ আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে কয়েকবার করে পান করুন। ভিনেগারের অ¤øতা কাঁটা নরম করে দিতে পারে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন