২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ জুলাই ২০২২ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৮ জিলহজ ১৪৪৩ হিজরি

রণবীরকে দান করা হল পোশাক!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২ । ৪:৩৮ বিকাল

নগ্ন ফটোশুট করে বিপাকে পড়েছেন রণবীর সিং। তার এই কাজের পর সামাজিক মাধ্যমে তোলপাড় হয়ে যাচ্ছে। এরইমধ্যে পড়েছেন আইনি ঝামেলায়ও। এবার তার জন্য মুক্তহস্তে দান করা হলো পোশাক। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

রণবীর সিং-কে নগ্ন দেখতে নারাজ, তাই নিজেদের পুরনো পোশাক রণবীরকে দান করেছেন ভারতের ইন্দোরের বাসিন্দারা। একটি বাক্সে করে পোশাকগুলো দান করেছেন তারা। সেখানে রণবীরের নগ্ন ছবি ফ্রেম করে রাখা অবস্থায় দেখা যায়। একটি এনজিও-র পক্ষ থেকে করা হয়েছে এই আয়োজন। সেখানে রণবীর সিং-কে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘সমাজের মানসিক জঞ্জাল।’ এই ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

ভিডিও শেয়ার হতেই সামাজিক মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এধরনের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।

গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’ সিনেমা। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন