চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম আহমদ নূর (৭৫) বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেন।
২৭ জুলাই (বুধবার) সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। নিহত আহমদ নূর স্থানীয় আনছার আলী বাড়ির মৃত মুন্সী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, আহমদ নূর গত মঙ্গলবার খালে মাছ ধরতে ঘর থেকে বের হন। এক পর্যায়ে জোয়ারে তলিয়ে যান। বুধবার দুপুরের দিকে স্থানীয়রা তার মৃতদেহ খালে ভাসতে দেখে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২ । ৭:৪১ রাত