২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ www.24ghonta.news১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ১১:৩৩ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৮৮ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

আজ ২৮ জুলাই, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ১৮ জন নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৮৩ জনগণের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৬৫২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন