২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ www.24ghonta.news১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪৩ হিজরি

রাঙ্গুনিয়ায় উপনির্বাচনে-জয়ী ইসমাইল হোসেন তালুকদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ৪:৪১ বিকাল

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর উপ-নির্বাচন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপ-নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইসমাইল হোসেন তালুকদার ৫’শ ৬০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। উপ-নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইসমাইল হোসেন তালুকদার ও টিউবওয়েল প্রতীক নিয়ে মুহাম্মদ ইব্রাহিম খলিল এ-দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শুরু হওয়ার পর থেকে সাধারণ ভোটারদের ছিল দীর্ঘ লাইন। সেখানে পুরুষদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

জানা যায়, পারুয়া ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম ইলেকট্রনিক ডিভাইস ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করায় কৌতুহল ছিল সাধারণ ভোটারদের মাঝে। এ ওয়ার্ডে নারী-পুরুষ ভোটারদের সংখ্যা ছিল মোট ১হাজার ৭’শ ৩২ জন।

তাদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮ জন ও নারী ভোটার ৭’শ ২৪ জনের মধ্যে সংগ্রহ হয়েছে মোট ৯’শ ২৮ ভোট। তালা মার্কা পেয়েছেন ৭’শ ৩৯ ও টিউবওয়েল মার্কা ১’শ ৮৯ ভোট। মোট ৫’শ ৬০ ভোটের ব্যবধানে ইসমাইল হোসেন তালুকদার তালা মার্কায় বিজয়ী হয়েছেন।

ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসারের ৪টি টিম দায়িত্ব পালন করেন এবং ১টি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, সকাল থেকে সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন এবং নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশের ৪টি টিম দায়িত্ব পালন করেন। কোন প্রকার ঝামেলা হয়নি। ভোটাররা নিয়ম অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

জে-আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন