২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ www.24ghonta.news১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে বন্য ময়নাপাখি পাচারকালে আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ৫:১২ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে আটটি দেশীয় বন্য ময়নাপাখি পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃত ব্যক্তির নাম আব্দুল খালেক। গত ২৬ জুলাই (মঙ্গলবার) রাতে উপজেলার নজুমিয়ারহাট এলাকার শেখ মার্কেট থেকে তাকে আটক করা হয়। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে আটটি পাখির মধ্যে ছয়টি পাখি ২২ হাজার টাকায় বিক্রয় করা হয়। পরে অবশিষ্ট দুটি পাখি বিক্রয়কালে তাকে আটক করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিক্রিত ছয়টি পাখি উদ্ধার করা যায়নি। উদ্ধারকৃত অবশিষ্ট দুটি পাখি বনবিভাগের জিম্মায় রয়েছে। সুবিধাজনক সময়ে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে বনবিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. ফোরকান মিয়াসহ বনবিভাগের টিম ও মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন।
জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন