২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ www.24ghonta.news১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪৩ হিজরি

আনোয়ারায় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ৫:২৪ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা-২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ২৮ জুলা্ই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী ওই কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

র‍্যালী ও আলোচনা সভায় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন