২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪১ হিজরি

কুমিরায় গোল্ডেন ইস্পাতের লরী চাপায় হতাহত ২

গোল্ডেন ইস্পাত লরী চাপায়
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ । ৫:৩৬ সন্ধ্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় গোল্ডেন ইস্পাত কোম্পানীর একটি লরী চাপায় (৫০) অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় তানিয়া আক্তার রিক্তা (৮) নামের এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোট কুমিরার ফায়ার সার্ভিস ষ্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিলার পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। আহত রিক্তা একই এলাকার মো. ইব্রাহিমের কন্যা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোল্ডেন ইস্পাত কোম্পানির চট্টগ্রামমুখী একটি লরী তাদেরকে চাপা দেয়। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে আহত রিক্তা নিহতের নাতনী বলে জানা গেছে। সে চমেক হাসপাতালের ৮৪ নং শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দূর্ঘটনার সাথে সাথে আমার ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে প্রেরন করি। হাসপাতালে আহত এক মহিলা মারা যান। তার নাম পাওয়া যায়নি, আহত রিক্তা হাসপাতালে ভর্তি আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন