২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ জুলাই ২০২২ www.24ghonta.news১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১ মুহাররম ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ১২:৩৭ দুপুর

চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ।

আজ ২৯ জুলাই শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৪৬৫টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৬৬৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন