চট্টগ্রামের চকবাজার থানার পূর্ব ষোলশহর ওমর আলী মাতব্বর রোড এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো.আশরাফ উদ্দিন খোকন (৪৬) ও সোহেল সিকদার (২৮)।
সিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর) মুহাম্মদ আলী হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন পূর্ব ষোলশহর ওমর আলী মাতব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলিসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
ফেনী থেকে ফেনসিডিল এনে সেগুলো বন্দরনগরীতে বিক্রি করতো তারা। মো.আশরাফ উদ্দিন খোকনের বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী হোসেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ২:০৭ দুপুর