২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ জুলাই ২০২২ www.24ghonta.news১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ যাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ৩:০৩ বিকাল

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন।

দুর্ঘটনার খবর শুনেই আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে বলে জানান রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন