২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ জুলাই ২০২২ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২ মুহাররম ১৪৪৪ হিজরি

৯ আগস্ট পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২ । ১১:০২ সকাল

আগামীকাল ৩১ জুলাই থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) পবিত্র আশুরা পালন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আ আউয়াল হাওলাদার।

সভায় জানানো হয়—বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ জুলাই পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ৩১ জুলাই রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালন করা হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহম্মেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি (সাধারণ) মো. ইলিয়াস মেহেদী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহা. আছাদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপ- পরিচালক মো. সিরাজুল হক ভুঞা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. শাহরিয়ার হক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন