২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ জুলাই ২০২২ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২ মুহাররম ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২ । ৪:৩৩ বিকাল

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঐ গৃহবধূ হাটহাজারী উপজেলাতে ভাড়া বাসায় থাকতেন। গৃহবধূর নাম লাকী আক্তার (১৯)।

৩০ জুলাই (শনিবার) সকালে পৌরসভা ৬নং ওয়ার্ড ফটিকা সুবেদার পুকুর পাড় এলাকার রমেশ মহাজন সড়কের সিকদার কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার উপজেলা উত্তর মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনসুর তালুকদার বাড়ির ফজল করিমের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, পৌরসদরস্ত ৬নং ওয়ার্ড ফটিকা রমেশ মহাজন সড়কের জামাল কোম্পানি ভাড়া বাসায় সিকদার কলোনীতে মোজাম্মেল হক ও লাকী আকতার নামে স্বামী স্ত্রী কয়েকদিন আগে বাসা ভাড়া নেন। ঘটনার আগের দিন রাতে মোজাম্মেল হক ও লাকী আকতারকে একসাথে দেখতে পায় বলে জানায় এলাকাবাসী।

পরের দিন সকালে পার্শ্ববর্তী লোকজন কোন সাড়া শব্দ না পেয়ে দেখতে গেলে লাকী আক্তার লাশ কাঁথা মোড়ানো অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলারকে খবর দেয়। পরে কাউন্সিলার এসে স্থানীয় থানাকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং লাকী আক্তারের পরিবারের তথ্যের ভিত্তিতে জসিস উদ্দীন নামে এক সন্দেহভাজন আটক করে।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃশাহাদাত জানান, আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন