২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ জুলাই ২০২২ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২ মুহাররম ১৪৪৪ হিজরি

রাউজানের নিষেধাজ্ঞা অমান্যকরে কৃষিজমি ভরাট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২ । ৬:৫৮ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ভরাট করছে এক প্রবাসী।

জানা যায়, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রৌশন গোমস্তার বাড়ির রাস্তার পাশে কৃষি জমিনটি ভরাট করছে স্থানী প্রবাসী সাইফুল ইসলাম সুমন নামে এক প্রবাসী।

জমি ভরাট প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া জানান, জমি ভরাটের খবর পেয়ে ভরাটকারীকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী ভরাটের বিষয়ে অবগত আছেন। এখানে জমি ভরাট বন্ধ করবেন চেয়ারম্যান।

সরোজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম গত বছর আরো একটি জমি ভরাট করেছে। ভরাট করা ঐ কৃষি জমিতে বহুতল পাকা দালান নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে একতলা ভবনের কাজ শেষ হয়েছে।

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা ছিল রাউজানে এক ইঞ্চি কৃষি জমিও ভরাট করতে পারবেনা। সংসদ সদস্যের এ নিদের্শনা অমান্য করে ডাবুয়ায় কৃষি জমি ভরাট অব্যহত রয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন