২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ জুলাই ২০২২ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৪ হিজরি

দেশে ফিরলেন ৩৯০৭০ হাজি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২ । ১২:২৬ দুপুর

পবিত্র হজ পালন শেষ করে শনিবার (৩০ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।

রোববার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, হজে গিয়ে সৌদি আরবে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৭ জন। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন