২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ জুলাই ২০২২ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৪ হিজরি

মারা গেছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২ । ১:৫৫ দুপুর

এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতাপাখি রে’ গানের জন্য বিখ্যাত কলকাতার সংগীতশিল্পী নির্মলা মিশ্র ( ৮১) মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে তাঁর মৃত্যু হয়।

কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, আজ রোববার দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

নির্মলা মিশ্রের কণ্ঠে ‘ও তোতাপাখি রে শিকল খুলে উড়িয়ে দেব’, ‘তোমার আকাশ দুটি চোখে’ যুগ যুগ ধরে দুই বাংলার মনে জেগে আছে।

আধুনিক বাংলা গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শ্যামাসংগীত, দেশাত্ববোধক, লোকগীতিসহ নানা আঞ্চলিক গানও গেয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন