২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ জুলাই ২০২২ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৪ হিজরি

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৩ দোকান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২ । ৩:৪০ বিকাল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৩১ জুলাই, রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পাঁচবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ইমাম উদ্দিন ও নুর মোহাম্মদের মুদির দোকান এবং মুফিজুর রহমানের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, সকাল সাড়ে ৭টায় আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি মুদির দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন