২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ জুলাই ২০২২ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৪ হিজরি

করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৬৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২ । ৬:১৫ সন্ধ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ সময়ে নতুন শনাক্তের সংখ্যা ৩৬৫।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, নতুন তিনজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯১ জন। এদের মধ্যে ১৮ হাজার ৬৯৬ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৫ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ পাঁচ হাজার ২৫৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ এবং পাঁচ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন