২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৪ হিজরি

চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন, সভায় বহিষ্কার ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৪:৫৭ বিকাল

চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ১০ জন সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

ক্লাবের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন ও পাস, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতা করতে গিয়ে সমস্যা হলে একযোগে মোকাবেলা করা, ভোটার হালনাগাদ ও আগামী ১৮ অক্টোবর দ্বি-বার্ষিক নির্বাচন যথাসময়ে করতে বিশদ আলোচনা হয়। শুরুতে ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ ও রাহির মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় আলোচনা করেন, সহ-সভাপতি মুকুল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক একেএম বেলাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর,

দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, বশির আল মামুন, এসএম হানিফ, এম জিয়াবুল হক, আব্দুল মতিন চৌধুরী, এসএম হান্নান শাহ, নাসির উদ্দীন, শাহজালাল শাহেদ, জামাল হোসেন, শাহ মোহাম্মদ জাহেদ, নিজাম উদ্দিন, নাজমুল, নুরুদ্দোজা রনি প্রমুখ।

সভায় ইতোপূর্বে মারা যাওয়া সাংবাদিক, সাংবাদিকদের মা-বাবা ও সহধর্মিণীদের স্মরণে দোয়া মাহফিল ও ১৫ আগষ্টের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক সভা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন