২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৪ হিজরি

আনোয়ারায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৫:২৯ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ঔষখাইন পূর্বপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. রিদুয়ান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ জুলাই) দুপুরে শিশুর পরিবার থানায় অভিযোগ জানালে ঔষখাইন নিজবাড়ি থেকে রিদুয়ানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রিদুয়ান। এ ঘটনায় স্থানীয়রা সালিশী বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু ১১ দিন পরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সমাধান দিতে না পারায় শিশুটির পিতা রবিবার (৩১ জুলাই) সকালে আনোয়ারা থানায় গিয়ে মো. রিদুয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শিশুর পিতা ইমরান হোসেন জানান, ‘গত ১১দিন আগে বৃহস্পতিবার দুপুরে আমার শিশুকন্যা বাড়ীর পাশে খেলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি পরিত্যাক্ত স্থানে নিয়ে যায় রিদুয়ান। পরে আমার মেয়ে ঘরে এসে এসব ঘটনা মেয়ের মাকে জানালে আমরা অভিযুক্ত রিদুয়ানের বাবাকে বিষয়টি জানায়। কিন্তু অদ্যাবধি তারা কোন সমাধান দিতে পারেনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, ‘পরৈকোড়া ইউনিয়নে এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন