চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দৈনিক ভোরের পাতা ও চ্যানেল এস’র প্রতিনিধি রুপন দত্তকে সভাপতি এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদকে সাধারণ সম্পাদক করে সাংবাদিক সমিতি’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
১ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারস্থ এক রেস্টুরেন্টে আলোচনা সভায় সকল সদস্যের সম্মতিতে এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন – সহ-সভাপতি দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশ,
সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ’র প্রতিনিধি ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আমার সময়’র প্রতিনিধি মোঃ জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাক’র প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, প্রচার সম্পাদক দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি রিয়াদ হোসেন,
পাঠাগার ও সমাজসেবা সম্পাদক দৈনিক জনবাণী’র প্রতিনিধি শেখ আবদুল্লাহ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৈনিক নতুন দিন’র প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৬:১৯ সন্ধ্যা