২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ । ১২:৩২ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :  চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে নুরুল আজিম (৩০) নামের এক যুবক।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী কোরবান আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত নুরুল আজিম ওই এলাকার মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারীতে চাকুরী করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার সেরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া।

তিনি জানান অগ্নিকান্ডে আজিম ও শাহ আলম মাঝির বসত ঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের এক যুবক এ ঘটনায় মারা গেছেন।

অগ্নিকান্ডের ঘটনায় বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন