২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ আগস্ট ২০২২ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে লরির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ । ১০:৪৪ সকাল

মিরসরাই প্রতিনিধি: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দ্রুতগামী লরির ধাক্কায় উক্ত কলেজের এক ছাত্রী মারা গেছে। নিহতের নাম নিসু রানী কলি সে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নিজামপুর কলেজের প্রফেসর স্বাগতম বড়ুয়া জানান, সকাল আটটা দশ মিনিটে রাস্তা পারাপারের সময় শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত কলেজ শিক্ষার্থীর বাড়ি উপজেলা ইউনিয়নের এলাকায়। সে পশ্চিম খৈয়াছড়া সূর্যমোহনের মেয়ে বলে জানা গেছে।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছেন। দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের নাম পলি দেবনাথ এবং এই কলেজের এইসএসসি পরীক্ষার্থী। মিরসরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন