২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ আগস্ট ২০২২ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪৪ হিজরি

ছেলের ‘পরাণ’ দেখে কাঁদলেন মা, চুমুতে ভরালেন রাজকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ । ১:৩৯ দুপুর

সোমবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘পরাণ’ সিনেমা দেখেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজের মা। পর্দায় ছেলের অভিনয়ে যেমন মুগ্ধ হয়েছেন জাহানারা বেগম, ঠিক তেমনই গল্পে আবেগী হয়েছেন।

সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শক যখন শরিফুল রাজের সঙ্গে ছবি তোলার আবদারে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল কান্নায় চোখ ভেজা জাহানারা বেগমের। এ সময় রাজ মাকে জড়িয়ে ধরেন আর কান্নার কারণ জানতে চান। সেই প্রশ্নের উত্তরে ছেলেকে শুধু চুমুতে ভরিয়েছেন তিনি।

মায়ের এমন আদরে বেশ আবেগী হয়েছেন শরিফুল রাজও। গণমাধ্যমরে সঙ্গে আলাপে নায়ক বলছিলেন, ‘আমি ঘোরের মধ্যে আছি মায়ের এমন আদরে। আম্মুর আমার সিনেমা ভালো লেগেছে, এটাই বড় কথা। আম্মু গল্পের কারণে বেশ আবেগী হয়ে গিয়েছিলেন।’

এই সময় সিনেমা হলে দেখা যায় সিনেমাটির পরিচালক রায়হান রাফির আব্বা-আম্মাকেও।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ। আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজ; দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের।

গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন