২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ আগস্ট ২০২২ www.24ghonta.news১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৪ হিজরি

লাখ টাকা খরচ করে সাদা-কালোয় মজেছেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ২:২৪ দুপুর

ফ্যাশনের ক্ষেত্রে কোনও ছাড় দেন না বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। মাঝেমধ্যে এমন পোশাক পরেন, যার দাম একদমই হাতের নাগালে। আবার এমন সব পোশাক পরেন, যেগুলো কিনতে পকেট পুড়বে আপনার!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি সাদা-কালো পোশাকে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। তাঁর শার্ট ড্রেসের প্রেমে পড়েছেন অনেকেই। এই গরমে পরার জন্য তো একদম পারফেক্ট পোশাক।

তবে তার জন্য তো মূল্য চুকাতে হবেই। হ্যাঁ, মনসে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, শার্টটির দাম এক হাজার ৩৯০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা এক লাখ ৩২ হাজার টাকার বেশি। আপনি কি এই পোশাকের জন্য এত টাকা খরচ করতে রাজি?

এবার কাজের প্রসঙ্গে আসি, ক্যাটরিনা কাইফের হাতে আছে বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘মেরি ক্রিসমাস’, ‘জে লি জারা’ সিনেমা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন