২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ আগস্ট ২০২২ www.24ghonta.news১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৪ হিজরি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে রাউজানের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করবে পৌর যুবলীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৪:১৯ বিকাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫দিনব্যাপী খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে রাউজান পৌরসভা যুবলীগ। রাউজান পৌরসভাসহ বিভিন্ন এলাকার এতিমখানায় প্রতিদিন খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌর যুবলীগের সভাপতি হাসান মো. রাসেল।

বুধবার (৩ আগস্ট) দুপুরে রাউজান দারুল ইসলাম মাদরাসা পরিচালনাধীন হেফজখানা ও এতিমখানায় খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মো. রাসেল। সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকনের সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিক আহমেদ ওসমানি, মাওলানা আলহাজ্ব মঈনুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ইমু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওয়াহেদ বাবলু,

প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী জনি, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, মাদরাসার হোস্টেল সুপার মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা

এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা এবিএম ফজলে করিম চৌধুরী ও তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিক আহমেদ ওসমানি। এসময় মাদরাসার হেফজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন