২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ আগস্ট ২০২২ www.24ghonta.news১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৪ হিজরি

‘দেবদাস’ হচ্ছেন নাগা চৈতন্য? ‘পারু’ কে হবেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৫:০৭ সন্ধ্যা

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’।

এখন অভিনেতা ব্যস্ত বলিউডে। ‘লাল সিংহ চড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর মাঝেই সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে দেখা করলেন অভিনেতা। নাগাকে পরিচালকের অফিস থেকে বেরোতে দেখে কৌতূহলী তার অনুরাগীরা। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।

এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং-খান’। পার্বতীর ভূমিকায় ছিলেন ঐশ্বর্যা রাই। শাহরুখ-ঐশ্বর্যার রসায়নে এই ছবি ‘মাইলফলক’।

১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর ঠাকুর্দা অভিনীত ‘দেবাদাসু’ও ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনুরাগীদের জল্পনা তুঙ্গে। কেউ বলেছেন, নাগাকে নিয়ে ভন্সালীর ‘দেবদাস’ করা উচিত। কেউ আবার মনে করছেন, তিনি বড় মাপের পরিচালক, তাই নাগার মতো অভিনেতাকে চিনতে ভুল করবেন না। ওঁকে নিয়ে নিশ্চয়ই কোনও ধমাকার কথা ভাবছেন।

কিছু দিনের মধ্যেই চৈতন্য এক দ্বিভাষিক ছবির কাজ শুরু করবেন। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর এটাই তার প্রথম কাজ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন