২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ আগস্ট ২০২২ www.24ghonta.news১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে গোসল করতে নেমে ডুবে গেলো এক যুবক, মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৭:৪২ রাত

সীতাকুণ্ডে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মোহাম্মদ রিপন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ভায়েরখীল এলাকার বাসিন্দা আজারুল ইসলাম প্রকাশ ভান্ডারীর ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,দুপুরে ভায়েরখীল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন কেমিক্যাল কমপ্লেক্সের ডেবায় গোসল করতে নেমে রিপন সাতার কেটে পুকুরের মাঝ বরাবর গিয়ে ডুব দিলে আর উপরে উঠেনি।

অনেকক্ষণ পরও পানির উপরে উঠে না আসায় পুকুর ঘাটে থাকা শিশু সিয়াম ও সবুজ চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। দীর্ঘক্ষণ খোঁজার পর তাকে না পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম বেলা সাড়ে তিনটার সময় যুবকের মরদেহটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন