চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকে অনৈতিক কাজে ঘুষ দিতে গিয়ে মোঃ তরিকুল হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্ত হাসান উপজেলার কুমিরা ইউনিয়নের মুন্না মেম্বারের বাড়ির মোঃ নুরছাফার ছেলে। আটকের পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে আর কোন দিন এ কাজ করবেনা বলে মুচলেকা প্রদান করে।
এব্যাপারে ভূমি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বুধবার সকালে ভূমি অফিসের বাহিরে গণশুনানি চলাকালে এক যুবক অনৈতিক কাজ নিয়ে আসে। কাজটি অবৈধ বলে তাকে ফিরিয়ে দিলে সে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয়। এসময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবিষ্যতে এ এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান পূর্বক তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৮:১৩ রাত